Election Manifestos

Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..

Filter by Party Filter by Election Filter by year

নির্বাচনী ইশতেহার ২০১৮ খেলাফত মজলিস

“নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ২০১৮

বিকশিত জীবন গড়ার প্রত্যয়ে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশকে একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মানের স্বপ্ন নিয়ে খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর। একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে সে স্বপ্ন আজো অধরা থেকে গেছে। আদর্শ বিবর্জিত নেতৃত্ব, প্রতিহিংসার রাজনীতি, দুর্নীতির সর্বপ্লাবী সয়লাব, প্রশাসনে পেশাদারিত্ব না থাকা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিপক্ষ দমনে ব্যবহার, অর্থনৈতিক বৈষম্য ও লুটপাট, পেশী শক্তি ও কালো টাকার দাপট দেশের সমস্ত সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে। আপনারা অবশ্যই অবগত আছেন যে, আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের এই ক্রান্তি লগ্নে একটি নিরাপদ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আগামীর বাংলাদেশ গড়তে সংক্ষিপ্ত পরিকল্পনা দেশবাসীকে জানাতে খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা করছি। আমাদের ইশতেহারের বিষয়সমূহ নিম্নরূপঃ

১. আইনের শাসন ও জবাবদিহীতা আমরা সরকারের মূলে কার্যকর জবাবদিহীতা প্রতিষ্ঠা করতে চাই। অবাধ ও নিরপেক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরকার পরিচালনা করবে এবং সরকার তার সব কর্মকান্ড পরিচালনার ব্যাপারে জনগণের কাছে দায়ী থাকবে। রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা, জবাদিহিতা, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। সংসদ সদস্যদের কর্মপরিধি সুনির্দিষ্ট করে তা অবিলম্বে কার্যকর করা হবে। সরকারী দায়িত্বে নিয়োজিত যে কোন ব্যক্তির কাজে কেউ ক্ষতিগ্রস্থ হলে সরাসরি আইনী ব্যবস্থা নিতে পারবে। সরকারী ব্যয় নিয়ন্ত্রণ ও ক্রয় পদ্ধতি ব্যাপক সংস্কার করা হবে। পাবলিক সার্ভিসসহ সকল নিয়োগে মেধা, সততা ও দক্ষতাকে অগ্রাধিকার দেয়া হবে।”

View or download PDF
Go back

You might also like