Election Manifestos

Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..

Filter by Party Filter by Election Filter by year

নির্বাচনী ইশতেহার ২০২৪ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

“আগামী ৭ জানুয়ারি, ২০২৪ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গোটা দেশ এই নির্বাচনকে সামনে রেখে এক জটিল রাজনৈতিক ক্রান্তিকাল পার করছে। বিএনপি-জামাত জোট, তাদের সমর্থক কিছু দল ও জোট বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধাক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিগত বছরগুলোতে আন্দোলন করে আসছে। কিছু বামপন্থী দল এবং জোটও বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে চলেছে এবং তাদেরে অবস্থান বিএনপি-জামাতের অবস্থান থেকে পৃথক করার পর্যায়ে নেই বরং সহায়ক হয়ে চলছে। এর বিপরীতে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও ১৪ দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিক দলসমূহ সংবিধানের গৃহীত নীতির ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিকতা ব্যক্ত করেছে এবং একই সঙ্গে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণমূলক করার দাবি করেছে।”

View or download PDF
Go back

You might also like