Election Manifestos

Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..

Filter by Party Filter by Election Filter by year

নির্বাচনী ইশতেহার ২০০৮ বাংলাদেশ জামায়াতে ইসলামী

“দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগ, অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ জনগণের অনেক কোরবানী ও কষ্টের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে। এ দেশের মানুষ একদিকে গভীরভাবে ধর্ম বিশ্বাসী, অন্যদিকে গণতন্ত্রের ধারক ও বাহক। আল্লাহর রহমতে এদেশে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও কর্মক্ষম জনবল। দেশের দৃঢ় মননশীল জনগণের দক্ষতা ও দেশের সম্পদ ব্যবহার করে সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে, জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সুবিচার, আন্তঃসাম্প্রদায়িক সমঝোতা, সাংস্কৃতিক সমৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্যের সরক্ষণ, স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত, সকল পেশা-ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের অধিকার ও কল্যাণের নিশ্চয়তা বিধান, গঠনমূলক, কল্যাণধর্মী এবং মানবতাবাদী পদক্ষেপের বাস্তবায়ন করা। তাই জামায়াতে ইসলামী চায় একটি দুর্নীতিমুক্ত, জুলুম-নিপীড়নশূন্য, দারিদ্র ও ক্ষুধামুক্ত, সুখী-সমৃদ্ধশালী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে থাকবে পূর্ণ শান্তি ও নিরাপত্তা ও এবং প্রতিটি নর-নারী পাবে পরিপূর্ণ মানবিক অধিকার ও মর্যাদা।”

View or download PDF
Go back

You might also like